আপন ভাইকে তার সামনে তার গুনাহ বা দোষত্রুটির জন্য লজ্জা দেয়া: হাদীস কী বলে..
কি ব্রো! লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে! - আরে না। কি যে বলো! - আমরা মনে হয় কিছুই বুঝি না! তোমাকে যে গতকাল দেখলাম...... ` শরমিন্দা কি জিনিস জানেন? আপন ভাইকে তার সামনে তার গুনাহ বা দোষত্রুটির জন্য লজ্জা দেয়া। আমরা যাকে বলি পচানো। অহরহ এই প্রাকটিস আমাদের মধ্যে চলে। যে যত বেশি পচাতে পারে সে যেন তত বেশি স্মার্ট। অথচ এই কাজের ভয়াবহতা সম্পর্কে আমাদের কোন ধারণা আছে কি? ` রাসূল স: বলেছেন, -যে ব্যক্তি তার ভাইকে কোন গুনাহর জন্য লজ্জা দিল, তার দ্বারা সেই গুনাহর কাজ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। ` কি ভয়ানক ব্যাপার না? আসলে কাউকে দোষত্রুটির জন্য লোকজনের সামনে লজ্জা দেয়া মানে তার হৃদয় বিদীর্ণ করা। তাকে অপমানিত করা। তাই রাসূল সঃ শরমিন্দা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, - তাদেরকে কোন দোষ বা গোনাহর লক্ষ্য বানিয়ে শরমিন্দা বা অপমানিত কর না। ( তিরমিযী) একজন মুসলমানের মান ইজ্জত আরেকজন মুসলমানের কাছে আমানতস্বরুপ। এ আমানতের যথাযথ মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। আমাদেরকে তোমার মুসলিম ভাইদের এ আমানত রক্ষা করার তাওফিক দাও মাবুদ।