বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংকরে ব্রিটিশ কোম্পানি কিউএস। সম্প্রতি তারা ২০১৯ সালের এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় সেরা ১০০ তে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও জায়গা করে নিতে পারেনি।তালিকার ১২৭ নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭৫ নম্বরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।